শিরোনাম
মো : আরফান উদ্দীন, চকরিয়া : | ০৯:২৮ পিএম, ২০২১-০৩-১৭
কক্সবাজারের চকরিয়ায় সুদের টাকা না পেয়ে এক নারীকে (গৃহিনী) গাছের সাথে বেঁধে পেটানোসহ অকথ্য ভাষায় গালিগালাজ করার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এনিয়ে চারিদিক থেকে নিন্দা ও প্রতিবাদসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি উঠলে পুলিশ অভিযান চালায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে।
এ ঘটনায় পুলিশ জহির আলম (৫৫) নামের একজনকে আটক করেছে। ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওচিত্রটি গতকাল মঙ্গলবার দুপুরে প্রত্যক্ষদর্শী কেউ একজন মোবাইলে ধারণ করেন এবং আজ দুপুরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহতাবুর রহমান জানান, ঘটনার মূলহোতাকে ধরতে আজ বুধবার দুপুরে পুলিশ অভিযান চালাতে যায় বাড়িতে। কিন্তু পুলিশের উপস্থিতির খবর পেয়ে ঘটনার মূলহোতা শওকত আলমকে পালিয়ে যেতে সহায়তা করায় পুলিশ তার বাবা জহির আলমকে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নির্যাতিতা নারী নূর আয়েশা। তিনি উপজেলার বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফালিয়া কাটাস্থ সবুজ পাড়ার দিনমজুর আলী হোসেনের স্ত্রী। অপরদিকে আটক জহির আলম এবং পলাতক শওকত আলমও একই এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এই অমানবিক ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া উপজেলার বৃহৎ রাজাপালং ইউনিয়নকে বিভক্ত করে দুটি পৃথক ইউ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সংবাদ বিজ্ঞপ্তি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা কক্সবাজারে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ...বিস্তারিত
সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : আয়াছ রনি: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজায় বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে)–এর আওতায় ভূমি জরি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রেস বিজ্ঞপ্তি ঃ কক্সবাজারের সু পরিচিত মানবিক ব্যক্তি হাজী মন্জুর আলমের নিজের একটি ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার, প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ আব্দুল গাফফার এবং মোহাম্মদ সাহাবুদ্দিন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited